আমাদের সম্পর্কেঃ
بسم اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ*
রাসুলুল্লাহ (সা.) এমন একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে নেক কাজ করা সহজ এবং পাপ করা কঠিন ছিল। বিবাহ একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও সুন্নত, যার মাধ্যমে একজন মুসলিমের ঈমানের অর্ধেক পূর্ণ হয়। বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। হাদীস থেকে আমরা জানি, সাহাবায়ে কেরামদের যুগে বিবাহ করা সহজ ছিল, অথচ যেনা-ব্যভিচার ছিল অত্যন্ত কঠিন। সময়ের পরিক্রমায় বিষয়টি যেন উল্টে গেছে। একদিকে সভ্যতার অগ্রগতির বুলি, অন্যদিকে মানবিক মূল্যবোধের অবক্ষয়। তরুণ-তরুণীরা শিক্ষা, ক্যারিয়ার ও সামাজিক মর্যাদার পেছনে ব্যস্ত থেকে জীবনের শ্রেষ্ঠ সময় সঙ্গীহীন কাটিয়ে দিচ্ছে। বয়স বাড়ছে, স্বাস্থ্য খারাপ হচ্ছে আর ফিতনার শহরে নৈতিক অবক্ষয় ঘটছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো বয়স্ক মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে গিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা।
দাওয়াতুল হক একাডেমি'র ম্যারেজ মিডিয়া - "মুমিন জুটি" প্রতিষ্ঠিত হয়েছে বিবাহ সহজ করা এবং অসহায় পরিবারের মেয়েদের বিবাহের দায়িত্ব নেয়ার প্রধান লক্ষ্য নিয়ে। রেজিস্ট্রেশন ফি সাশ্রয়ী রাখা হয়েছে। যাদের সামর্থ্য নেই, তাদের জন্য সেবার নিয়তে মধ্যস্থতা করা হবে, ইনশাআল্লাহ।
আমাদের স্বকীয়তা
শরীয়া ভিওির্ক বিবাহ কার্যক্রম
শরীয়াহ মোতাবেক পরিচালিত আমাদের বিবাহ কার্যক্রমে ইসলামী আদর্শ ও নীতিমালা পুরোপুরিভাবে অনুসরণ করা হয়।
দ্রুত প্রসেসিং
সকল তথ্য যাচাই করে অল্প সময়ের মধ্যে ম্যাচিং ও যোগাযোগের ব্যবস্থা করা হয়।
তথ্যগত নিরাপদ
সুখী দাম্পত্য জীবনের জন্য প্রয়োজন সচেতনতা ও পারস্পরিক বোঝাপড়া। আমরা দিচ্ছি শরীয়াহসম্মত পরামর্শ।
সফলতার গল্প
সফল বিবাহ
বিশ্বাস, বোঝাপড়া ও দ্বীনদার জীবনের মাধ্যমে গড়ে উঠে সফল দাম্পত্য জীবন। আমাদের মাধ্যমে ইতোমধ্যে বহু সফল বিবাহ সম্পন্ন হয়েছে শরীয়াহসম্মত উপায়ে।
সফল বিবাহ
বিশ্বাস, বোঝাপড়া ও দ্বীনদার জীবনের মাধ্যমে গড়ে উঠে সফল দাম্পত্য জীবন। আমাদের মাধ্যমে ইতোমধ্যে বহু সফল বিবাহ সম্পন্ন হয়েছে শরীয়াহসম্মত উপায়ে।
